গুয়াহাটি, ১৯ নভেম্বর: ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার সূচি প্রকাশ করল অসম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদ। ১২ মার্চ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৫ এপ্রিল।

পরিষদের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা হবে দু’টি পর্বে। সকালের পর্বের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুরের পর্বের পরীক্ষা হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

মার্চের পরীক্ষাসূচি

১২ মার্চ ইংরেজি, ১৩ মার্চ উদ্যোগ বিকাশ এবং ১৫ মার্চ এমআইএল বা বিকল্প ইংরেজির পরীক্ষা হবে। ১৬ মার্চ অর্থনৈতিক ভূগোল বা চারুকলা, ১৭ মার্চ অর্থনীতি এবং ১৮ মার্চ সকালে সঙ্গীত ও দুপুরের পর কম্পিউটার বিজ্ঞান ও প্রয়োগের পরীক্ষা নির্ধারিত হয়েছে।

১৯ মার্চ সকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা বিহু এবং দুপুরের পর মাল্টিমিডিয়া ও ওয়েব প্রযুক্তির পরীক্ষা হবে। ২০ মার্চ ব্যবসায় অধ্যয়ন ও রসায়ন বিজ্ঞান অথবা শিক্ষার পরীক্ষা হবে। ২৪ মার্চ পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞান এবং ২৫ মার্চ সকালে দক্ষতা, গ্রুপ এ ও দুপুরের পর কমিউনিটি সায়েন্সের পরীক্ষা রয়েছে।

২৭ মার্চ জীববিজ্ঞান, বিমা অথবা ইতিহাসের পরীক্ষা হবে। ২৯ মার্চ সকালে মনোবিজ্ঞান ও দুপুরের পর যুক্তিবিদ্যা এবং দর্শন, ৩০ মার্চ সকালে আরবি, ফারসি, সংস্কৃত বা তাই ভাষা এবং দুপুরের পর উন্নত ভাষাসমূহের পরীক্ষা হবে। ৩১ মার্চ সকালে দক্ষতা, গ্রুপ বি এবং দুপুরের পর গণিতের পরীক্ষা রয়েছে।

এপ্রিলের পরীক্ষাসূচি

১ এপ্রিল নৃতত্ত্ব অথবা বিক্রয় ব্যবস্থাপনা ও বিজ্ঞাপন, ২ এপ্রিল ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান অথবা ভূগোল, ৩ এপ্রিল সকালে স্বদেশ অধ্যয়ন ও দুপুরের পর পরিসংখ্যানের পরীক্ষা হবে। ৫ এপ্রিল সকালে ভূতত্ত্ব অথবা সমাজতত্ত্ব এবং দুপুরের পর ফিনান্স বা আর্থিক সাক্ষরতার পরীক্ষা দিয়ে সূচি শেষ হবে।

উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার পাশাপাশি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা বা এইচএসএলসি-র সূচিও প্রকাশ করেছে পরিষদ। প্রকাশিত সূচি অনুযায়ী নিজেদের বিষয়ের পরীক্ষার দিন ও সময় মিলিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।