ডুমডুমা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে ডুমডুমায় একটি পথ সঞ্চালনের আয়োজন করা হয়। কর্মসূচিতে ৩০০-র বেশি স্বয়ংসেবক শৃঙ্খলাবদ্ধ ভাবে অংশ নেন।
ডুমডুমার উচামাটিস্থিত গ্র্যান্ড ইন হোটেল থেকে পথ সঞ্চালন শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বয়ংসেবকেরা ডুমডুমা নগর খেলার মাঠে পৌঁছন। সেখানেই কর্মসূচির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্ত বৌদ্ধিক প্রমুখ তথা ব্যবস্থা প্রমুখ মহেশ সিংঘল, বিভাগ বৌদ্ধিক প্রমুখ রঘুনন্দন শর্মা, বিভাগ প্রচারক সুভাষ যোশী এবং ডিব্রুগড় বিভাগের সুরজিৎ বোরা।
এ ছাড়াও সদ্ভাবনা প্রমুখ তথা জেলা কার্যনির্বাহী সদস্য রঞ্জয় তাঁতী, খণ্ড কার্যবাহ মিলন তাঁতী, প্রান্ত পরিবেশ প্রমুখ দেবজিৎ সিনহা, স্বয়ংসেবক অকন ডেকা, বিশাল ছুরোলিয়া ও রাজেশ মহানন্দ-সহ অনেকে অংশ নেন। পথ সঞ্চালনে স্বয়ংসেবকদের শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য লক্ষ করা যায়।