শিবসাগর, ২৬ নভেম্বর: পথনিরাপত্তার নামে সরকারের দ্বিমুখী নীতি এবং এসএলডি ও ভিএলটিডি বসানো নিয়ে অসঙ্গতি ও ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগে বৃহস্পতিবার চাকা বন্ধের ডাক দেয় সদৌ অসম মোটর পরিবহণ সংস্থা ও অসমের বেসরকারি পরিবহণ সংগঠনগুলি।

চাকা বন্ধের জেরে শিবসাগরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে।

ব্যক্তিগত গাড়ি এবং দুই-একটি বাণিজ্যিক গাড়ি ছাড়া রাজপথে অন্য যানবাহন চলতে দেখা যায়নি।

এর ফলে বহু দূরপাল্লার যাত্রী আটকে পড়েন।