ধিং: নগাঁও কৃষি দফতরের উদ্যোগে নারকেল প্রকল্পের (এসওপিডি, ২০২৬-২৭) আওতায় ধিং বিধানসভা কেন্দ্রে কৃষকদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে ১,০০০টি নারকেল চারা বিতরণ করা হয়েছে।
তাতিকাটা পঞ্চায়েত এলাকায় আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধিংয়ের বিধায়ক মেহবুব মোক্তার। নগাঁও কৃষি দফতরের বিভিন্ন স্তরের আধিকারিকদের উপস্থিতিতে তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং চারা বিলি করেন।
রাইজর দলের ধিং কেন্দ্রের সভাপতি শরিফ উদ্দিন আহমেদ ওরফে বাবুলের সঞ্চালনায় তাতিকাটা ও হাতীমূরিয়া পঞ্চায়েতের কৃষকদের মধ্যে চারা বিতরণ করা হয়। ধিং কেন্দ্রের অন্য প্রতিটি পঞ্চায়েতের কৃষকদের জন্যও ৪০টি করে চারা সরবরাহ করা হয়েছে।
কৃষি ও কৃষকের উন্নয়নই গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। অসমের কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করে কৃষকদের নতুন কৃষি সম্ভাবনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে সরকারের এই ধরনের উদ্যোগ যথেষ্ট সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক মেহবুব মোক্তার।
কৃষকদের স্বনির্ভরতা, আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে তিনি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও মত প্রকাশ করেছেন বিধায়ক।