সোনোয়াল কাছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদ এবং মিসিং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন উপলক্ষে ৩০ নভেম্বর, ২০২৬ সরকারি ছুটি ঘোষণা করেছে অসম সরকার। তবে এই ছুটি ১১টি জেলার সর্বত্র নয়, শুধুমাত্র অধিসূচিত নির্বাচনী এলাকাগুলিতে কার্যকর হবে।

বিশ্বনাথ, চরাইদেউ, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, যোরহাট, লখিমপুর, মাজুলি, শিবসাগর, শোণিতপুর এবং তিনসুকিয়া জেলার নির্বাচনী এলাকাগুলিতে ছুটি থাকবে।

ওই সব নির্বাচনী এলাকার সরকারি-বেসরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাঙ্ক, চা-বাগান এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর অধীনেও এই ছুটি প্রযোজ্য হবে।

সোনোয়াল কাছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদের ৩২টি এবং মিসিং স্বায়ত্তশাসিত পরিষদের ৪০টি, মোট ৭২টি নির্বাচনী আসনে ভোট হবে।

৩০ নভেম্বর সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগণনা হবে ৩ ডিসেম্বর, ২০২৬।