গুয়াহাটি, জালুকবাড়ি: সদৌ অসম মোটর পরিবহণ সন্থার ডাকা অনির্দিষ্টকালের চাকা বন্ধে গুয়াহাটি মহানগরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। জালুকবাড়ি উড়ালপুলে বহু যাত্রী গাড়ির অপেক্ষায় আটকে পড়েছেন।
এসএলডি ও ভিএলটিডি যন্ত্রের অসংগতি দূর করা-সহ একাধিক দাবিতে এ দিন সকাল ৬টা থেকে চাকা বন্ধ কর্মসূচি শুরু হয়েছে। বাণিজ্যিক গাড়ি খুব কম সংখ্যায় রাস্তায় নামায় নিয়মিত যাত্রী এবং বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ সমস্যায় পড়েছেন।
বেসরকারি সিটি বাস, ম্যাজিক, অটোরিকশা এবং দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় জালুকবাড়ি উড়ালপুল এবং শহরের বিভিন্ন স্থানে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
সরকারি এএসটিসি বাস ও ইলেকট্রিক গ্রিন বাস চললেও যাত্রীর চাপের তুলনায় তা পর্যাপ্ত হচ্ছে না। চাকা বন্ধ কর্মসূচি এখনও চলছে এবং এ ব্যাপারে পরবর্তী কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।