রাহুল গান্ধীকে নিশানা করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, রাহুল দেশে ‘পাপ্পু মডেল’ গড়তে চান, আর তাঁরা দেশে ‘রাম মডেল’ গড়তে চান।

রামমন্দির তৈরি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলে হিমন্ত দাবি করেন, রাহুল এখনও রামমন্দিরে যাননি। তাঁর বক্তব্য, রাহুল মন্দিরে না গেলে সনাতনীরা তাঁকে ভোট দেবেন না।

“রামমন্দিরের প্রশ্নে, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ক্ষেত্রেও এবং দেশে অভিন্ন দেওয়ানি বিধি আনার প্রশ্নেও তোমরা সনাতনের সঙ্গে নেই।”

হিমন্তের আরও দাবি, রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলতেই থাকবেন। অন্য দিকে, নরেন্দ্র মোদী মানুষের মন জিতে নির্বাচন জিততে থাকবেন।

রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, ভোট না পেলে হারবেই।