গুয়াহাটি, ৫ নভেম্বর: অসম সাহিত্য সভার ২০২৭–২৯ কার্যকালের সভাপতি পদের জন্য পাঁচজনের নাম মনোনীত করা হয়েছে। সংগঠনের সদর দফতরে প্রবীণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে নামগুলি চূড়ান্ত করা হয়।
মনোনীত পাঁচজন হলেন ড০ করবী ডেকা হাজরিকা, ড০ অনিল শইকীয়া, প্রহ্লাদ চন্দ্র তাসা, থানেশ্বর মালাকার এবং ড০ জগদীশ পাটগিরি।
এই পাঁচজনের মধ্য থেকেই অসম সাহিত্য সভার পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন। তবে নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং চূড়ান্ত ঘোষণার সময়সূচি সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
অসমিয়া ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে অসম সাহিত্য সভা। ২০২৭–২৯ কার্যকালে এই ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্ব কার হাতে যায়, এখন সেদিকেই ন