সোনাপুর, ৫ নভেম্বর: জনপ্রিয় অসমিয়া গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার সোনাপুরের জুবিন ক্ষেত্র-এ হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জুবিন গার্গ ন্যায় সমিতির উদ্যোগে এবং রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অখিল গগৈ মামলার অভিযুক্তদের জামিন পাওয়ার সম্ভাবনার বিরোধিতা করেন। শুক্রবার অভিযুক্তরা জামিন পেলে মানুষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বাসভবনের দিকে পদযাত্রা করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার প্রসঙ্গ উল্লেখ করে গগৈ বলেন, তাঁরা জামিন পেলে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। সন্দীপন গার্গ ও অমৃতপ্রভা মহন্তকে পুনরায় জেলে পাঠানোর দাবিও তোলেন তিনি।

সমাবেশে প্রবীণ কণ্ঠশিল্পী মহেন্দ্র হাজরিকা, বিদ্যুৎ শইকিয়া, জ্ঞানশ্রী বরা, বিকাশ অসম, মার্সেল বৰুৱা এবং শরৎ সৌরভ-সহ একাধিক শিল্পী ও যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁরাও জুবিন গার্গের বিচারের দাবিতে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালানো হয়।