শিবসাগর, ৯ নভেম্বর: ঐতিহাসিক যমুনার সম্পূর্ণ জমি বেদখলমুক্ত না হওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না সদৌ তাই আহোম ছাত্র সংঘ, সংক্ষেপে আটাছু। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বসন্ত গগৈ এ কথা স্পষ্ট করেছেন।
ঐতিহাসিক যমুনা বেদখলমুক্ত করতে শিবসাগর জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন ছিল রবিবার। কালীপুজো উপলক্ষে আগের দিন অভিযান বন্ধ থাকার পরে সকাল থেকে ফের উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন।
যমুনার উপর বেআইনিভাবে তৈরি বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এক্সক্যাভেটর চালিয়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। গত শনিবার ধোবাপট্টিতে অভিযান চালানোর পরে এ দিন শিবসাগর শিবদৌলের সামনে থেকে উচ্ছেদ শুরু হয়।
যমুনার মোট জমির পরিমাণ ১২০ বিঘা ১ কাঠা ৯ লোচা। এর মধ্যে ৪০ বিঘা জমি বেদখল হয়ে রয়েছে বলে জানানো হয়েছে।
যমুনার সম্পূর্ণ জমি বেদখলমুক্ত না হওয়া পর্যন্ত আটাছুর আন্দোলন চলবে বলে জানিয়েছেন বসন্ত গগৈ।
প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরে ঐতিহাসিক যমুনা কত দ্রুত তার সম্পূর্ণ জমি ফিরে পায়, এখন সেটিই দেখার।