এম এম কালবুর্গী, গৌরী লঙ্কেশ ও নরেন্দ্র দাভোলকর হত্যাকাণ্ডের মামলায় জড়িতদের আর ছ’মাসের মধ্যে জেলে পাঠানোর আশ্বাস দিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়ঙ্ক খড়্গে।

তিনি বলেন, ওই মামলাগুলি চলছে এবং সেগুলির অগ্রগতির দিকে নজর রাখা হচ্ছে।

“আর ছ’মাসের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করব এবং জড়িত সকলকে জেলে পাঠাব। আমরা মামলাগুলির অগ্রগতি অনুসরণ করছি, করবও। কারণ, এরাই গান্ধী হত্যার জন্য দায়ী,” বলেছেন প্রিয়ঙ্ক খড়্গে।

আরএসএস বিনায়ক দামোদর সাভারকরকে হিন্দুত্বের জনক বলে মনে করে বলেও মন্তব্য করেছেন তিনি। কালবুর্গী, লঙ্কেশ ও দাভোলকরকে সঙ্ঘের লোকেরাই হত্যা করেছে বলে তাঁর অভিযোগ।