লাহেশ্বরী চাপরি: হাজো-শুয়ালকুচি বিধানসভা এলাকার লাহেশ্বরী চাপরিতে ভূমি পুনরুদ্ধার প্রকল্প খতিয়ে দেখতে গেলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

ব্রহ্মপুত্রের গতিপথ বদলের ফলে ওই এলাকায় প্রায় ২,৫০০ বিঘা জমি মুক্ত হয়েছে। দীর্ঘ দিন ধরে নদীভাঙনে অসমের বিস্তীর্ণ এলাকায় জমির ক্ষতি হয়েছে।

নতুন করে মুক্ত হওয়া এই বিশাল জমি বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহারের উপযোগী করে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য। জনস্বার্থে এবং উৎপাদনশীল কাজে জমিটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সেই লক্ষ্যেই লাহেশ্বরী চাপরির জমি ও ভূমি পুনরুদ্ধার প্রকল্প পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।