গুয়াহাটি: অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অখিল গগৈ। অবৈধ ট্রাক থেকে টাকা সংগ্রহের অভিযোগ তুলে তাঁকে ‘রাজার আমলের টেকেলা’র সঙ্গে তুলনা করেছেন তিনি।

“জয়ন্ত মল্ল অর্থমন্ত্রী মানেই অবৈধ ট্রাক ধরে টাকা এনে দেওয়া মন্ত্রী। রাজার আমলের টেকেলার মতো আমাদের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল।” — অখিল গগৈ

রাজ্যের নানা সমস্যা নিয়ে তাঁকে একাই লড়তে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অখিল। বিধায়ক হওয়ার সিদ্ধান্ত নিয়েও এখন তাঁকে ভাবতে হচ্ছে বলে মন্তব্য তাঁর।

বন্যা-সহ বিভিন্ন জনস্বার্থ-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে ধারাবাহিকভাবে প্রতিবাদ করতে হচ্ছে বলেও হতাশা প্রকাশ করেছেন রাইজর দলের সভাপতি।

তাঁর দাবি, রাইজর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বিভিন্ন দাবির সমর্থনে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিটি বিষয়েই একা লড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।