দিগারু, ১১ নভেম্বর: অসমের দিগারু স্টেশনে মঙ্গলবার সকালে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে। রেল জানিয়েছে, ট্রেনটির সব যাত্রী নিরাপদে রয়েছেন। কোনও আহতের খবর নেই।

রেলের বিবৃতি অনুযায়ী, ট্রেন নম্বর ১৩১২৫ সকাল সাড়ে ৬টা নাগাদ লাইনচ্যুত হয়। অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দিতে ট্রেনটিকে স্টেশনে ঢোকানোর সময় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি লোকো পাইলট।

যাত্রীদের বিকল্প ট্রেনে স্থানান্তর করা হচ্ছে।

উদ্ধার ও ত্রাণকাজ শুরু হয়েছে। রেলের জেনারেল ম্যানেজার-সহ অন্য আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।