ডিব্রুগড়, ১১ নভেম্বর: ডিব্রুগড় জেলার মাইজানে ধারালো কুড়ুলের হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল ২৪ বছরের এক যুবকের। এই ঘটনায় ৩০ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের নাম আমান বেদিয়া। তিনি মাইজান নর্থ লাইনের বাসিন্দা ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর দিনের বেলায় সন্তোষ ভূঞা নামে এক ব্যক্তি ধারালো কুড়ুল দিয়ে আমানকে আক্রমণ করেন বলে অভিযোগ।

গুরুতর জখম অবস্থায় আমানকে তড়িঘড়ি ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর ডিব্রুগড় পুলিশ অভিযুক্ত সন্তোষ ভূঞাকে গ্রেফতার করেছে। কী কারণে হামলা এবং কোন পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।