লাহরিঘাটের শিলপুখুরি গ্রাম পঞ্চায়েতের পারলিগুড়ি ও খলপিয়া এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ফেসবুক পোস্টের পর বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা ওই রাস্তার দুরবস্থার ছবি লাহরিঘাটে একটি জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নজরে আনেন মোস্তাক আহমেদ নামে এক শিক্ষিত যুবক।
রাস্তার বেহাল দশার ছবি-সহ সমস্যাটি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার পর তাঁর ফেসবুক পোস্টকে ঘিরে শিলপুখুরি, পারলিগুড়ি ও খলপিয়া এলাকার বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
এ বার দীর্ঘদিনের রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে বলেই আশা করছেন এলাকার মানুষ।