গুয়াহাটি, ১১ নভেম্বর: অসম সাহিত্য সভার আসন্ন সম্পাদকপ্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী নয়নমণি চৌধুরী।

গুয়াহাটির ভগবতীপ্রসাদ বরুয়া ভবনে অবস্থিত অসম সাহিত্য সভার কেন্দ্রীয় দফতরে তিনি মনোনয়নপত্র জমা দেন।

প্রায় ১০টি গাড়ির কনভয় নিয়ে দফতরে পৌঁছন চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন অসম সাহিত্য সভার বিভিন্ন শাখার প্রতিনিধি এবং রাজ্যের বিভিন্ন জেলার সাহিত্যপ্রেমীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অসমের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থক ও শাখা প্রতিনিধিদের যথেষ্ট ভিড় দেখা যায়।

সম্পাদক প্রধান পদের আসন্ন নির্বাচনকে ঘিরে অসম সাহিত্য সভার সাংগঠনিক তৎপরতাও বেড়েছে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।