সোনাপুর, ১২ নভেম্বর: সোনাপুরে রাতে একটি বাইক ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুই বাইক আরোহী। তাঁদের সোনাপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, জাগীরোড থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল বাইকটি। উল্টো দিক থেকে আসা একটি নম্বরপ্লেটবিহীন ট্র্যাক্টরের সঙ্গে তার সংঘর্ষ হয়।
অভিযোগ, ট্র্যাক্টরচালক মত্ত অবস্থায় ভুল দিক দিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন।
দুই আহতের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।