দিসপুর, ১৩ নভেম্বর: আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার শীতকালীন অধিবেশন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ষোড়শ অসম বিধানসভার এই অধিবেশন ডেকেছেন।

বিধানসভা সচিবালয়ের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে দিসপুরের বিধানসভা কক্ষে অধিবেশনের প্রথম বৈঠক হবে। সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপাল অধিবেশন ডেকেছেন।

ষোড়শ অসম বিধানসভার এটি তৃতীয় অধিবেশন। অধিবেশনে ২০২৬-২৭ অর্থবর্ষের সম্পূরক বাজেট পেশ করা হতে পারে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিলও আনার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অধিবেশন চার বা পাঁচ দিন চলতে পারে। তবে অধিবেশনের চূড়ান্ত সময়সীমা বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি ঠিক করবে।

রাজ্যের আর্থিক প্রয়োজন, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন দফতরের প্রস্তাবিত বিল নিয়ে অধিবেশনে আলোচনা হতে পারে।