নতুন দিল্লি, ১৪ নভেম্বর: দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শনিবার শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৮৮৯ সালের ১৪ নভেম্বর এলাহাবাদে, বর্তমানে যার নাম প্রয়াগরাজ, জন্মগ্রহণ করেছিলেন নেহরু। এ বার তাঁর ১৩৭তম জন্মবার্ষিকী।
প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।
সামাজিক মাধ্যম এক্সে এই বার্তায় নেহরুকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও নেহরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেহরুর অবদান এবং স্বাধীনতার পরে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রগঠনের প্রাথমিক পর্বে তাঁর নেতৃত্বের কথা স্মরণ করেন তিনি।