কাজিরাঙা, ১৫ নভেম্বর: রঙাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত দু’জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই দু’জনকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা।
ট্রাভেলার ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছিল। নিহতদের মধ্যে ২১ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ট্রাভেলারটির চালক ও সহকারীর ভিসেরা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ দিকে, দুর্ঘটনায় আহত আরও ১৬ জন এখনও যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে।
দু’জন আহতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ায় তাঁদের পরিবারে স্বস্তি ফিরেছে।