১৫ নভেম্বর: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্যপ্রকাশিত বই এখনও কেনেননি বা পড়েননি বলে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর হাতে এখন বইটি কেনার জন্য ১,২০০ টাকা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

যে দিন আমার হাতে ১,২০০ টাকা হবে, সে দিন বইটি কিনে পড়ব।

হিমন্ত আরও বলেন, কেউ বইটি উপহার দিলেও তিনি পড়বেন।

বইটি তিনি এখনও দেখেননি বলেও জানান মুখ্যমন্ত্রী। বইটিতে অসম সম্পর্কে কোনও উল্লেখ রয়েছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নিয়েছিলেন বলে জানিয়েছেন।

সোনিয়ার নতুন বই নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।