কাজিরাঙার দুর্ঘটনার পরে যানবাহন সংক্রান্ত বিধি কার্যকর করার ক্ষেত্রে আরও কড়া হল সরকার। গোলাঘাটের জেলা পরিবহণ আধিকারিক রাজীব পেগুকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গোলাঘাটের জেলা পরিবহণ আধিকারিকের দফতরে প্রশাসনিক তদারকি এবং আইন কার্যকরের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের অভাব দেখা গিয়েছে বলে অভিযোগ। সেই কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার সঙ্গে যুক্ত কর্তব্যে অবহেলা ও গাফিলতির দায় নির্ধারণে তথ্য-অনুসন্ধানমূলক তদন্তের প্রস্তাবেও অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অতিরিক্ত মুখ্যসচিব কে সি সামারিয়া তদন্তের দায়িত্বে থাকবেন। তাঁকে দু’সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

পাশাপাশি, এ-সংক্রান্ত গৃহীত পদক্ষেপের বিষয়েও মুখ্যমন্ত্রীকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।