ডিগবৈ: হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ডিগবৈ পুলিশ। সন্ধ্যায় অভিযান চালিয়ে হেলমেট ছাড়া বাইক চালানো অর্ধশতাধিক ব্যক্তির মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।
পথ দুর্ঘটনা রোধ এবং যানবাহন আইন মেনে চলা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সরকারি নির্দেশ মেনে ডিগবৈতে বহু মানুষ হেলমেট পরে বাইক চালালেও, এখনও একাংশ চালক হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছেন।
ডিগবৈ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রাঞ্জল চেতিয়া জানিয়েছেন, পথ দুর্ঘটনা প্রতিরোধের স্বার্থে পুলিশের এই অভিযান চলবে।
দ্রুত গতিতে ও অসাবধানভাবে গাড়ি চালানোর জেরে এলাকায় দুর্ঘটনার ঘটনাও সামনে এসেছে। তাই সব বাইকচালককে হেলমেট পরে এবং যানবাহন আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে পুলিশ।