বরপেটা রোড: ২৭ নম্বর জাতীয় সড়কের হটাপাড়ায় বাইকে আসা দুই দুষ্কৃতীর ধারালো অস্ত্রের হামলায় খুন হলেন এক যুবতী। মৃতার নাম রেজিয়া খাতুন (২৮)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা রেজিয়ার গলা ও মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার পরেই বাইকে চড়ে দু’জন পালিয়ে যায়।

রেজিয়ার শ্বশুরবাড়ি বরপেটা থানার অন্তর্গত বরবালায়। তাঁর সঙ্গে থাকা যুবতীর নাম নরগিস পারবিন। নরগিসের বাড়ি জনিয়ায়।

রেজিয়ার স্বামীর সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে শিমলাগুড়ি পুলিশ।