ডিগবইয়ের মুলিয়াবাড়ি বাজারের কালীপুজো মণ্ডপে খিচুড়ি রান্নার সময় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তবে পুজো কমিটির সদস্যদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়েছে।
কালীপুজো উপলক্ষে ভক্তদের জন্য খিচুড়ি প্রস্তুত করছিলেন পুজো কমিটির সদস্যেরা। সেই সময় আচমকাই রান্নার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে মণ্ডপ চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় মুলিয়াবাড়ি বাজারের কালীপুজো মণ্ডপ এবং গোটা বাজার বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায়।