টেঙাখাত, ১০ নভেম্বর: অয়েল ইন্ডিয়া লিমিটেডের ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন কর্মী কুমুদ গগৈয়ের মৃত্যু হয়েছে।

৪০ বছরের কুমুদ টেঙাখাতের দিঘলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সংস্থাটিতে তিনি হেল্পার হিসেবে কাজ করতেন। ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

৬ নভেম্বরের ওই অগ্নিকাণ্ডে এর আগে রাজু দত্ত, তপস গগৈ, রূপম গোঁহাই এবং শৈলেন গগৈয়ের মৃত্যু হয়েছিল।

দগ্ধ আরও দু’জনের চিকিৎসা চলছে। ডিব্রুগড়ে গোলাপ দত্তের অবস্থা আশঙ্কাজনক। অন্য আহত ইন্দ্র গগৈকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির অ্যাপোলো হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।