কোকরাঝাড়, ১১ নভেম্বর: আলোচনার জন্য সংশ্লিষ্ট পরিষদকে অসম সরকারের আমন্ত্রণের পর ২৮ নভেম্বর পর্যন্ত কামতাপুর আন্দোলন স্থগিত রাখা হয়েছে।

দীর্ঘদিনের দাবিগুলি পূরণের দাবিতে কোচ-রাজবংশী জনগোষ্ঠীর আন্দোলনকারীরা ১১ নভেম্বর কোকরাঝাড়ে ২৭ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের প্রস্তুতি নিচ্ছিলেন। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

এর মধ্যেই আলোচনার জন্য সংশ্লিষ্ট পরিষদকে আমন্ত্রণ জানায় অসম সরকার। সরকারের এই পদক্ষেপের পর আন্দোলনকারী পক্ষ ২৮ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

দীর্ঘদিনের দাবিগুলি নিয়ে সরকার ও পরিষদের মধ্যে হতে চলা আলোচনার ফলাফলের উপর আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ভর করবে।