গুয়াহাটি, ১৩ নভেম্বর: হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা ২০২৭-এর ফর্ম পূরণের সময়সীমা বাড়াল অসম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদ। পরিষদের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ফর্ম পূরণের শেষ দিন ১৭ নভেম্বর।
আগে নির্ধারিত সময়সীমা বাড়িয়ে পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিষদ।
২০২৭ সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় বসতে চলা পড়ুয়াদের ১৭ নভেম্বরের মধ্যে ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ করতে হবে।