লখিমপুর: সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া অবস্থান ফের স্পষ্ট করে লখিমপুর জেলার বগীনদীতে ১ ও ২ নম্বর পিজিআরের ১৯ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। ওই জমিতে বুলডোজার চালানো হয়েছে।
প্রশাসনের দাবি, ১৩২টি পরিবারের ৭০৪ জন ওই জমি দখল করে পাকা বাড়ি, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছিলেন। সেখানে সুপারি বাগানও গড়ে তোলা হয়েছিল। উচ্ছেদ অভিযানে মসজিদ, বাড়িঘর-সহ ওই সব নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।
এলাকায় জমি দখল নিয়ে দীর্ঘ দিন ধরে অভিযোগ উঠছিল। সরকারের তরফে নোটিস পাঠানো হলেও দখলদাররা তাতে গুরুত্ব দেননি বলেই এই অভিযান চালানো হয়েছে।
জেলাশাসক বলেছেন, সরকারি পিজিআর ও ভিজিআর জমিতে কোনও ধরনের বেআইনি নির্মাণ করতে দেওয়া হবে না।
রঙাজান ও কয়লামারী বরবিলের সরকারি জমিতেও উচ্ছেদ অভিযান চালানো হতে পারে বলে জানা গিয়েছে।