ডিগবই: কাজিরাঙার ভয়াবহ দুর্ঘটনার পরে ডিগবইয়ে সতর্ক পুলিশ। শহরের মধ্যে দিয়ে যাতায়াত করা দ্রুতগতির কাঁচা চা-পাতাবাহী গাড়িগুলির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
কাঁচা চা-পাতাবাহী গাড়িগুলির প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করছে পুলিশ। চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্সও খতিয়ে দেখা হচ্ছে।
চা-পাতাবাহী গাড়ির পাশাপাশি অন্য যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে।
ডিগবই শহরের মধ্যে দিয়ে চলাচল করা ছোট-বড় চা-পাতাবাহী গাড়িগুলি বেপরোয়া গতিতে চলায় সমস্যায় পড়েন পথচারীরা। এমন দ্রুতগতির গাড়ির কারণে অতীতেও বহু দুর্ঘটনা ঘটেছে।