ডিগবৈ: হেলমেট না পরে মোটরবাইক চালানোর অভিযোগে সোমবার সন্ধ্যায় ৫০টিরও বেশি বাইক আটক করল ডিগবৈ পুলিশ। দুর্ঘটনা রোধ করতেই এই পদক্ষেপ করা হয়েছে।
সরকারি নির্দেশ মেনে ডিগবৈয়ে অনেকেই হেলমেট পরে বাইক চালালেও, এখনও বহু মানুষ হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
ডিগবৈ থানার ওসি প্রাঞ্জল চেতিয়া জানিয়েছেন, দুর্ঘটনা ঠেকাতে এ ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে।
দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।