পাটিয়ালা, ৬ নভেম্বর: পঞ্জাবের পাটিয়ালায় শুক্রবার দুপুরে কর্মভূমি এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। পঞ্জাব থেকে বিহারগামী ট্রেনটি রাজপুরায় পৌঁছনোর সময় সরাই বঞ্জারা গ্রামের কাছে আগুনের সূত্রপাত হয়। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন।

আজতকের প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের প্যান্ট্রি কার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কয়েকটি অন্য কামরাতেও ছড়িয়ে পড়ে। ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর যাত্রীরা সতর্ক হয়ে ট্রেন থেকে নেমে আসেন।

পাটিয়ালার জেলাশাসক হিমাংশু আগরওয়াল জানান, প্যান্ট্রি কার থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।