ডিমরিয়া প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমের চ্যাম্পিয়ন হল বি এম বয়েজ। রোমাঞ্চকর ফাইনালে ব্রাদার্স ইউনাইটেডকে হারিয়ে খেতাব জেতে তারা।

৭ নভেম্বর থেকে ডিমরিয়া মহাবিদ্যালয়ের মাঠে চলা এই প্রতিযোগিতির সমাপ্তি হয়েছে। আইপিএলের আদলে আয়োজিত প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিয়েছিল।

চ্যাম্পিয়ন বি এম বয়েজ পেয়েছে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা। রানার্স-আপ ব্রাদার্স ইউনাইটেডকে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা।

ফাইনালের সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন বি এম বয়েজের খেমরাজ পাউডেল। টেপেছিয়া পেন্থার্সের মাচুম আলী সেরা বোলার এবং বি এম বয়েজের নয়নজ্যোতি কলিতা সেরা ব্যাটারের পুরস্কার পেয়েছেন।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন কন উরাং। উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রাদার্স ইউনাইটেডের বনজিৎ অধিকারী। সমাপ্তি অনুষ্ঠানে ডিমরিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ তপন দাস এবং প্রবীণ সাংবাদিক প্রণয় বরদলৈ-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।