গুয়াহাটি, ১৬ নভেম্বর: মূল্যবৃদ্ধির চাপে ফের মহানগরবাসী। বৃহত্তর গুয়াহাটি দুগ্ধ ব্যবসায়ী সমিতি সোমবার থেকে দুধের নতুন দাম কার্যকর করেছে। খোলা দুধের খুচরো দাম লিটারে ২ টাকা ৮০ পয়সা বেড়েছে।

নতুন দরে গুয়াহাটিতে খোলা দুধের খুচরো মূল্য লিটারে ৭১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাইকারি মূল্য নির্ধারিত হয়েছে লিটারে ৬৯ টাকা ২০ পয়সা।

দুধের দাম বাড়ার জেরে দই, ক্রিম, পনির এবং মিষ্টির দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়ী সমিতির বক্তব্য, গোপালকেরা দুধের পাইকারি দাম বাড়ানোয় নতুন এই দর চালু করা হয়েছে।

গত ১ নভেম্বর বৃহত্তর গুয়াহাটি গোপালক সংগঠন পশুখাদ্য, পরিবহণ এবং উৎপাদন খরচ বৃদ্ধির কথা জানিয়ে দুধের দাম বাড়িয়েছিল। তার পরেই দুগ্ধ ব্যবসায়ীরা নতুন মূল্য নির্ধারণ করেন।

পূরবী ডেয়ারির পণ্যের খুচরো দামের তালিকাতেও আলাদা আলাদা দর রয়েছে। এক লিটার পূরবী গোল্ড দুধের দাম ৭৫ টাকা এবং এক লিটার স্মার্ট প্লাস দুধের দাম ৬৮ টাকা। ৫০০ মিলিলিটারের স্ট্যান্ডার্ড দুধের প্যাকেটের দাম ৩৫ টাকা।

পূরবীর দই, পনির, ক্রিম ও ঘিয়ের দামও প্যাকেটের পরিমাণ অনুযায়ী পৃথক। স্থানীয় বাজারে খোলা পনির কিলোগ্রাম-পিছু ৩৫০ থেকে ৩৯৭ টাকার মধ্যে মিলছে বলে জানা গিয়েছে।